Your search results

Managing Director

এস. এম. আসাদুজ্জামান মিল্টনের জন্ম ১৯৮১ সালের ৩১ শে ডিসেম্বর কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পান্থপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।তাঁর বাবা মুক্তিযুদ্ধের সংগঠক শাহ মো: জহির উদ্দীন ছিলেন একজন শিক্ষানুরাগী ও প্রবীন রাজনীতিবিদ।শিক্ষকতা ছিল তাঁর পেশা এবং সমাজসেবা ও জনহিতকর কাজে ছিলেন নিবেদিত প্রাণ।তিনি এলাকায় বহু স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন।

এস. এম. আসাদুজ্জামান মিল্টন তিন ভাই বোনের মধ্যে সবার বড় এবং স্বভাবগত ভাবেই সমাজসেবা, প্রগতিশীলতা, উন্নয়ন মূলক কর্মকাণ্ডে পারদর্শিতা অর্জন করেছেন । ছোটবেলা থেকেই তিনি ডান পিঠে স্বভাবে ছিলেন, কিন্তূ মানুষের জরাজীর্ণতা তাকে স্পর্শ করতো, তিনি চেষ্টা করতেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার।

জনাব আসাদুজ্জামান মিল্টন এর মমতাময়ী মা তৎকালীন জমিদার শামসুদ্দীন মিয়ার কনিষ্ঠ কন্যা মমতাজ বেগম। একজন আদর্শ গৃহিণী ও শিক্ষানুরাগী।

জনাব আসাদুজ্জামান মিল্টন মেধাবী ও মুক্ত চিন্তার অধিকারী। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (অনার্স) ও এম এ ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী মোছা: নাজমিন পারভেজ একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ও স্নাতকত্তর ডিগ্রী অর্জন করেন। বর্তমানে ঢাকার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তিনি অত্যন্ত ব্যক্তিত্ববান ও সমাজসেবী এবং শিক্ষানুরাগী হিসাবে পরিচিত। ব্যক্তি জীবনে তারা দুটি সন্তানের জনক জননী। পুত্রের নাম আতীব মিল্টন মুগ্ধ ও কন্যার নাম জান্নাত মিল্টন মাধুর্য।

কর্ম জীবনে জনাব মিল্টন অধ্যাপনা পেশায় থাকলেও পরবর্তীতে গণমানুষের আবাসনের কথা চিন্তা করে জন্মভূমি ডেভেলপার এন্ড প্রপার্টিজ লি: কোম্পানী গড়ে তোলেন যেটি বর্তমানে জন্মভূমি গ্রুপ হিসেবে রুপ লাভ করে । নিষ্ঠাবান, মানব দরদী জনাব আসাদুজ্জামান মিল্টন ব্যবসার পাশাপাশি আর্থসামাজিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন।

এগুলোর মধ্যে অন্যতম হলো  জাতীয় দৈনিক সময়ের কাগজ পত্রিকার উপদেষ্টা সম্পাদক, জেড এস ফাউন্ডেশন এর প্রতিস্ঠাতা, র্স্মাক ইউনির্ভাসিটি ফাউন্ডেশন এর পরিচালক,  কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের এলামনাই এর যুগ্ন-সাধারন সম্পাদক, কুষ্টিয়া জেলা সমিতির সম্মানিত সদস্য। 

পুরস্কার ও সম্মাননা :

প্রচার বিমুখ কর্মবীর জনাব আসাদুজ্জামান মিল্টন বহু শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার, সংবাদপত্র ও জনহিতকর কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন। দৈনিক সময়ের কাগজ সম্মাননা পদক, র্স্মাক ইউনিভার্সিটি ফাউন্ডেশন উদ্যোক্তা পদক, ইবি বাংলা বিভাগ ব্যাচ পদক তার মধ্যে অন্যতম। 

জনাব এস এম আসাদুজ্জামান মিল্টনের স্বপ্ন সবার জন্য শিক্ষা ও নিরাপদ বাসযোগ্য আবাসন নির্মাণ করে একটি সুখী সম্মৃদ্ধ র্স্মাট বাংলাদেশ বির্নিমানে ভুমিকা রাখা।

Our Victorious History

Janmobhumi City etablished in 2016 as a Land business, Janmobhumi Developer and Properties Ltd. today is among the leading Realty and Infrastructure companies of Bangladesh. A widely reputed and professionally managed Organisation, Janmobhumi Developer and Properties Ltd currently developing & operates in a range of business verticals such as Integrated Townships, Condominiums, Group Housing, Malls, Shopping Complex, Hotels, SEZs, IT Parks Infrastructure and Utility Services.

Latest Office Gallery

Have any query?

Contact us, our agents will
get back to you in no time.

Contact info

Janmobhumi City

Address: 45, Topkhana Road, Tropikana Tower,

Level-7(8th Floor), Sweet-E, Dhaka – 1000

Call: 01980 011763

Compare Listings